spot_img
spot_img

ঢাকায় আসলেন ভারতের পররাষ্ট্র স‌চিব সৌরভ কুমার

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বৃহস্পতিবার (৬ জুলাই) সকা‌লে তার ঢাকায় পৌঁছানোর তথ‌্য এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দ‌রে সৌরভ‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফ‌রকা‌লে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ