spot_img
spot_img

ট্রাম্পের সাথে বিরোধ; আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক।

শনিবার (৬ জুলাই) এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি এ কথা জানান।

এর আগে, শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয়, আমেরিকায় নতুন একটি রাজনৈতিক দল দরকার কি না?

পরদিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ আমেরিকা পার্টি’র জন্ম হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। ২:১ ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো!

মাস্ক আরও লিখেছেন, আমরা যেভাবে ‘ইউনিপার্টি’ ব্যবস্থাকে ভাঙব, তা হলো- গ্রিক কৌশলবিদ এপামিনোনডাস-এর মতো, নির্দিষ্ট এক জায়গায় তীব্র ও কেন্দ্রীভূত আঘাত।

ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন, বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল ২ ট্রিলিয়ন ডলার, এখন সেই ঘাটতি বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন করা হচ্ছে। এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।

এক অনুসারীর প্রশ্নের জবাবে মাস্ক এক্সে লিখেছেন, যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে, সেটি হলো এই বিশাল বাজেট ঘাটতি।

উল্লেখ্য, মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ কর ছাড় এবং ব্যয়বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন, যা নিয়ে মাস্কের সাথে ট্রাম্পের বিরোধীতা তৈরী হয়। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন মাস্ক। এছাড়া দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগ এর নেতৃত্বও দিয়েছিলেন তিনি। সেই ট্রাম্পের সঙ্গেই এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন মাস্ক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ