spot_img
spot_img

জুলাই বিপ্লবের ১ম বার্ষিকীতে কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের শুকরিয়া র‍্যালী

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার উদ্যোগে ৩৬ জুলাই ছাত্রজনতা গণঅভ্যুত্থানে অর্জিত ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে শুকরিয়া র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাহারছড়া গোল চত্বর থেকে শুরু হয়ে শহীদ স্বরণী মোড়ে শেষ হয় এ র‍্যালী।

জেলা সভাপতি অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে র‍্যালী উত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী। প্রধান বক্তা ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুফতী এমদাদুল্লাহ হাসান, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক মাওলানা খালেদ সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ আবরারী, কক্সবাজার পৌর নেতা মাওলানা মনজুর ইলাহি, সদর উপজেলা সাধারণ সম্পাদক অ্যাড. ঈসা মাহমুদ হাসেমী, রামু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, উখিয়া উপজেলা সদস্য সচিব মাওলানা আব্দুল হামিদ, ঈদগাঁও উপজেলা সদস্য সচিব মাওলানা হাফেজ মিজানুল হক, ইসলামী যুবসমাজ নেতা মাওলানা আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা আতাউল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, কবি শফিকুল ইসলাম, হাফেজ এরশাদুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ হবে স্বৈরাচার, চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত। এই লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে।

তারা বলেন, সরকার আসে যায় কিন্তু নীতির পরিবর্তন হয় না। তাই ইনসাফপূর্ণ দেশ গড়তে হলে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই। নেতৃবৃন্দ জুলাই বিপ্লবে কওমি ছাত্রসমাজের নিঃস্বার্থ ত্যাগ ও অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবি জানান। সেই সাথে নতুনভাবে যেন ফ্যাসিবাদের উত্থান না হয় সে ব্যাপারে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান।

সভা শেষে জুলাই অভ্যুত্থানের বীর শহীদানের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ