গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখা।
মঙ্গলবার (৫ আগষ্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে দলের চট্টগ্রাম মহানগরীর সভাপতির অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও নগর শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সিদ্দিকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মাওলানা মাওলানা জালাল উদ্দীন, মুহাম্মদ শফিকুল ইসলাম, উত্তর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, মুফতী আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, উত্তর ও দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা ইউসুফ আবদুল্লাহ, মহানগরীর সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক আবু আবতাহী, হাকীম শিহাবুদ্দীন কামালী, উত্তর জেলা সহ-সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশীদ মিনহাজ, ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক আহসান আহমাদ খান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, আবুবকর সিদ্দিক আহাদ, ইসলামি ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী, শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া প্রমূখ।











