spot_img
spot_img

সাবেক সরকারের সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তারা স্বপদে পুনর্বহাল থাকবে: তালেবান

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তারা তালেবান সরকারের অধীনে স্বপদে পুনর্বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সামরিক এবং প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিগত সরকারের অধিনে যেসমস্ত সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তাগণ ছিলেন তারা স্বপদে পুনর্বহাল থাকবেন। আমরা অনেককে কাজে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছি। এছাড়াও সবাইকে বলছি আপনারা নিজ নিজ কাজে যোগ দিন।

এদিকে সরকার গঠনের চূড়ান্ত পক্রিয়ায় রয়েছে তালেবান। সংগঠনটি সরকার গঠনের অনুষ্ঠানে তুরস্কসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। দেশগুলো হলো তুরস্ক, কাতার, পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ