অজ্ঞাত উৎস থেকে একটি ইমেইলের মাধ্যমে বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এ ঘটনায় তড়িগড়ি করে তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে পাঠানো অজ্ঞাত উৎস থেকে একটি মেইল এর মাধ্যমে এই হুমকি আসে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর তথ্যমতে, অজ্ঞাত ওই ইমেইলে বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করা হুমকি দেওয়া হয়। এছাড়াও কোচিন শিপইয়ার্ড এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে বিষয়টি জানালে তড়িগড়ি করে মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত করা হয় বলে জানা যায়।











