spot_img

খাগড়াছড়িতে ইট দিয়ে আঘাতের পর পুড়িয়ে হত্যা

খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা (৬০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক শরীফ পাটোয়ারীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী নামে এক যুবক আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। অভিযুক্ত যুবক প্রথমে ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে আহত চাইথোয়াইর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই জ্বেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে অংশিউ মারমা বলেন, শরীফ তাদের প্রতিবেশী। সোমবার রাত সাড়ে ১১টায় শরীফ তাদের ঘরে আগুন দিয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার তিনি থানায় একটি লিখিত অভিযোগও দেন।

হত্যার ঘটনায় আটক শরীফের বাবা আবু আহমেদ পাটোয়ারী জানান, তিনি সন্ধ্যায় ফেনী থেকে রামগড়ে এসে ঘটনাটি শুনেছেন। তবে তার ছেলে ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তিনি জানেন না। তার ছেলেটি গত দুই বছর ধরে মানসিকরোগে ভুগছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তাকে চিকিৎসা করানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ