spot_img
spot_img

কনক সরওয়ারের বোনের বিরুদ্ধে মাদক ও রাষ্ট্রবিরোধী মামলা

আমেরিকায় থাকা একুশে টিভির সাবেক সংবাদকর্মী কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে (৩৮) রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। সঙ্গে মাদকের মামলাও দিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (৫ অক্টেবার) রাত ৮টার দিকে র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করা হয়েছে নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে। মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় এ মামলা দুটি করা হয়েছে। শাহরিনকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান ইলিয়াস জানান, কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন এখন থানা হেফাজতে আছেন। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে গত সোমবার (৪ অক্টোবর) রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাকার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, বিদেশে অবস্থানকারী একটি ‘চক্র’ দেশে থাকা ‘এজেন্টদের যোগসাজশে’ ভার্চুয়ালি ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’ চালাচ্ছে বলে র‌্যাবের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় তারা।

এর ধারাবাহিকতায় রাকাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন।

একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার তদন্তে ২০১৫ সালে কনক সারওয়ারকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। তখন তিনি একুশে টিভি থেকে বরখাস্ত হয়েছিলেন।

পরে জামিনে মুক্তি পেয়ে আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখানে কনক সরওয়ার ফেইসবুকে ও ইউটিউব চ্যানেল খুলে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতায়’ লিপ্ত বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ