বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপির দুঃশাসন থেকে বাঁচতে জনগণ বারবার আ. লীগকে ভোট দিচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়; বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

বুধবার (৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ‘আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে। মানুষ এতটা বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে পা দেবে? জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পাওয়া যায়।

তিনি বলেন, নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সবকিছু। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে এবং কমিশনকে একটি স্বাধীন, কর্তৃত্বপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ