spot_img
spot_img

আশরাফ গনির লাখ লাখ ডলার চুরি সংক্রান্ত ভিডিও পেয়েছে আফগান সরকার

আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সত্যিই লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটির তালেবানের নেতৃত্বাধীন সরকার।

আফগান সরকারের উপপ্রধানমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ-কড়ি নিয়ে।

এর আগে গণমাধ্যমে লাখ লাখ ডলার চুরির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও আশরাফ গনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ