spot_img
spot_img

উ. কোরিয়াকে রুখতে জরুরি বৈঠক ডেকেছে আমেরিকা

গত দুই সপ্তাহের কম সময়ে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসব ঘটনায় নিন্দা জানানোর পাশপাশি উত্তর কোরিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আমেরিকা।

পর্যবেক্ষকদের বরাতে জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্ভবত জরুরি বৈঠকে ঐক্যবদ্ধ জবাব দেয়ায় এক মত হতে পারবে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এক টুইট বার্তায় বলেন, উত্তর কোরিয়ার জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়া বিপদজনক দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকের আহ্বান জানিয়েছে আমেরিকা।

তিনি আরও বলেন, অবৈধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং ব্যাপক বিধ্বংসী কর্মসূচী এগিয়ে নেয়ায় উত্তর কোরিয়ার সক্ষমতার অবশ্যই সীমা থাকা দরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ