থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী।
হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি।
পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংককে একটি সাদা টয়োটা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে বিবিসি জানিয়েছে, হামলাকারী সাবেক এই পুলিশ কর্মকর্তা মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন।
সূত্র: বিবিসি, ওয়াশিংটন পোস্ট











