রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, তাদের অনেকেই আগে ভোট দিতেন: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে। এদের অনেকেই ভোট দিয়েছেন।

আজ সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এ কথা জানান সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে থাকা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিইসি বলেন, আমরা নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন, যেমন, সরকারি চাকরিজীবী, প্রবাসীসহ অনেকেরই আগে ভোট দেওয়ার সুযোগ থাকত না। এবার তাদের জন্য ব্যবস্থা করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ