spot_img

ধর্মঘট আর হরতাল করে বেশি একটা উপকার হবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। বাহিরে থেকেও তিনি সব খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করব, যাতে ডিজেলের দাম বাড়ার লাঘব হয়।

তিনি বলেন, ধর্মঘট করে, হরতাল করে, বেশি একটা উপকার হবে না। সবার মত প্রকাশ করার অধিকার আছে। ধর্মঘট এর সমাধান নয়। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।

শনিবার (নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ, ডিজেল কিংবা পেট্রল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। সেই দাম কাউকে না কাউকে বহন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের নিম্নআয়ের মানুষকে শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সবসময় চিন্তা করেন, কী করে তাদের জীবনে উন্নতি করা যায়, সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ