তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আর কোনও দিন কোনো নির্বাচন হবে না জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, সামনেই নির্বাচন, এখন বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করার।
তিনি প্রশ্ন রেখে বলেন, সারা পৃথিবীতে যত সমস্যাই থাক সেটা শত্রুতা নিয়েই হোক, তা সমাধান করতে হলে সংলাপ কিংবা আলোচনার বিকল্প নেই। বিএনপি নাকি আলোচনায় আসবে না। তাহলে সমাধান হবে কিভাবে
শনিবার (৬ নভেম্বর) টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ৎ
নৌকার বাইরে কারও কাজ করার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের, জননেত্রী শেখ হাসিনার নৌকা, নৌকা হলো স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। কাজেই এ নৌকার বাইরে কারও কাজ করার সুযোগ নেই।
ড. রাজ্জাক বলেন, এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য হল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা কৃষি ও সমবায়ের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।










