spot_img

ইসলামের বিরুদ্ধে যায় এমন কথা ঘুণাক্ষরেও বলিনি: ডা. মুরাদ হাসান

ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় এমন কথা বলেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

তিনি বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি ঘুণাক্ষরেও বলিনাই। বলতে পারি না।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ‘ওলামা ও ইমামদের’ সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. মুরাদ হাসান বলেন, আমরা যেন ভুলে না যাই যে, ডা. মুরাদ হাসানের বাবার নাম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র তালুকদার। যিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। যিনি পাঁচ ওয়াক্ত নামায পড়তেন। যিনি মসজিদ-মাদরাসা নির্মাণ করেছেন। অন্যান্য ধর্মাবলম্বীদের দেখলে শ্রদ্ধা করতেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ