spot_img

বিএনপির আমলে বাড়িতে থাকতে পারিনি: নানক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি কখনো গণতন্ত্র চর্চা করে না। তারা মানুষের উপর জুলুম-অত্যাচার করে বেড়ায়। তাদের শাসনামলে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমাদের ব্যবসা-বাণিজ্য করতে দেয়নি। আমাদের হাত-পা ভেঙে দিয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। তার শাসনামলে মির্জা ফখরুল সাহেবেরা নির্বিঘ্নে বাড়িতে ঘুমাচ্ছেন। আমরা তো অমানবিক আচরণ করিনি।

রবিবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরীর কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় নানক আরও বলেন, বর্তমানে আমরা গভীর ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছি। আমাদের এসব ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে বের হয়ে আসতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা আওয়ামী লীগের প্রাণশক্তিই এ দেশের জনগণ। জনগণ ও দলের কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ সারাজীবন আন্দোলন সংগ্রাম ও লড়াই করে এসেছে।

দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে। লড়াই করতে হবে। এতে আমরা ঠিকে থাকবো ভেবে কাজ না করলে চলবে না। সমাজের বিভিন্ন শ্রেণির লোকজনের সঙ্গে সর্ম্পক বৃদ্ধি করতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ