বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হেফাজতে ইসলামের ঝালকাঠি জেলা কমিটি গঠন

গালুয়ার পীর মাওলানা আব্দুর রহিমকে সভাপতি ও তালগাছিয়ার পীর মুফতী নুরুল্লাহ আশ্রাফীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলা কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খানের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

অন্যান্য সদস্যারা হলেন, সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মাওলানা আইয়ুব খান, সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান, সহ সভাপতি মুফতী আবুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি হানজালা, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মাতিন, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী, ঢাকা মহানগর নেতা মুফতী সানাউল্লাহ খান, মুফতী আবুল হাসান কাসেমী, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী,মাওলানা আল আমিন দোহারী প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ