spot_img
spot_img

তাইওয়ানে সামরিক আগ্রাসন চালালে চীনকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে: আমেরিকা

তাইওয়ানে কোনো রকমের সামরিক আগ্রাসন চালালে চীনকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, তাইওয়ানে চীনা নেতারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। আমরা আশা করি, চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে ভাববেন যাতে নতুন কোনো সঙ্কট তৈরি না হয়; আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এতে কারো স্বার্থ রক্ষা হবে না।

সম্প্রতি ‘রয়টার্স নেক্সট’ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে, তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সব সময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ