spot_img
spot_img

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সোমবার ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার জন্য সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ