spot_img
spot_img

ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি; সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পুরোমাত্রায় অনূভুত হচ্ছে শীত। সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ