spot_img

৭ দিনের কোয়ারান্টাইন বাধ্যতামূলক করলো ভারত

ভারতে যাতায়ত করা সকল আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন বিধিমালা জারি করেছে ভারত ‍সরকার। ভারতে অবতরণ করা সকল আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৭ দিনের কোয়ারান্টাইন বাধ্যতামূলক করেছে দেশটি।

শুক্রবার (৭ জানুয়ারি) জারি করা নতুন বিধিমালা আগামী ১১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন বিধিমালা জারি করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকাও সম্প্রসারণ করেছে ভারত। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, ঘানা, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, তানজানিয়া, হংকং, ইসরাইল, কঙ্গো, ইথিওপিয়া, কাজাখস্তান, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া এবং জাম্বিয়ার মতো দেশগুলো এ তালিকায় নতুন সংযোজন।

এর আগে গত ৩০ নভেম্বর ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয় ভারত।

ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় থাকা ভ্রমণকারীরা ভারতে আসার সময় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, তাদের নমুনা পরীক্ষার ফলাফল আসার পরই তাদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হবে। নমুনা পরীক্ষায় যাদের কোভিড ধরা পড়বে না তাদেরকে ৭ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে তাদের আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।

অন্যদিকে, যাদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হবে, তাদের নমুনা জিনোমিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এরপর তাদের একটি আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ