স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১ ভোটকেন্দ্রে আগুন দেওয়া বড় কোনো ঘটনা নয়। অন্যান্য সময় এর চেয়েও বেশি ঘটনা হয়ে থাকে।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোটের পরিবেশ খুব ভালো রয়েছে। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কোথাও কোনো টু-কথা বলার কেউ নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার একসঙ্গে কাজ করছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বড় কোনো ঘটনা নয়। ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।











