spot_img

সার্চ কমিটিতে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এই কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সার্চ কমিটির বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাই নাম প্রস্তাবের প্রশ্নই উঠে না।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিরোধী রাজনৈতিকগুলো সভা-সমাবেশের ‘স্পেস’ দেওয়া হচ্ছে না। কেবল জয়ের জন্যই নির্বাচন দেয় আওয়ামী লীগ।

প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে বলেছে সার্চ কমিটি।

রবিবার রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ