শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানে মসজিদে হামলার নিন্দা আফগানিস্তানের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এ হামলায় নামাজরত মুসল্লিদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা ধর্মীয় ইবাদত ও মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে এবং সরাসরি মুসল্লি ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়। মন্ত্রণালয়ের মতে, এসব হামলা ইসলামী ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর নিন্দা পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ