শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আন্তর্জাতিক আইনকে হত্যা করেছে ইসরাইল: মুস্তাফা বারগুসী

আমেরিকার প্রত্যক্ষ মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আন্তর্জাতিক আইনকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন দখলকৃত ফিলিস্তিনের রাজনৈতিক দল প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ মুস্তাফা বারগুসী।

তিনি বলেন, দখলদার ইসরাইল আন্তর্জাতিক আইনের সকল দিক লঙ্ঘন করেছে। বরং, গাজ্জায় আন্তর্জাতিক আইনকে হত্যা করেছে এবং বিশ্ব তা চেয়ে দেখছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ আয়োজিত এক ফোরামের ফাঁকে তিনি একথা বলেন।

বারগুসী আরো বলেন, গাজ্জা যুদ্ধবিরতিটি দ্বিপাক্ষিক নয়, বরং একতরফা। ফিলিস্তিনিরাই শুধু তা রক্ষা করছে। কিন্তু ইসরাইল করছে না। তারা ইতিমধ্যে দেড় হাজারেরও বেশি বার তা লঙ্ঘন করেছে এবং আমেরিকা তাদের তা করতে দিচ্ছে।

দখলকৃত ফিলিস্তিনের এই প্রবীণ রাজনীতিবিদ এছাড়াও বলেন, চুক্তি মোতাবেক রাফাহ ক্রসিং বিষয়ক নীতিও বাস্তবায়ন করছে না ইসরাইল। কথা ছিলো প্রথম পর্যায়েই রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে। কিন্তু তা এখনো করা হয়নি। তাত্ত্বিকভাবে যদিও সম্প্রতি এটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে তা এখনো হয়নি। তারা খুব কম সংখ্যক লোককে সীমান্ত পার হতে দিচ্ছে।

লোকজন যখন রাফাহ পার হয়, তখন তাদের ভয়াবহ জিজ্ঞাসাবাদ, হয়রানি, এমনকি নির্যাতনেরও শিকার হতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আমেরিকার প্রত্যক্ষ মদদে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জায় গণহত্যা চালিয়ে এখন পর্যন্ত ৭১ হাজারের অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে লক্ষাধিক, যাদের অধিকাংশই নারী ও শিশু।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ