আজারবাইজান তাদের কারাগার থেকে ১৪ জন আফগান নাগরিককে মুক্তি দিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাকুতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসের প্রচেষ্টার ফলে এই মুক্তি সম্ভব হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজারবাইজান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সহযোগিতা এবং মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আর পুনরায় জানিয়েছে যে,ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ভবিষ্যতেও আফগান বন্দিদের মামলার বিষয় নিয়মিতভাবে অনুসরণ ও সমাধান করবে।
সূত্র: আরিয়ানা নিউজ











