রাশিয়ার হামলার পর দেশ ছেড়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে পৌঁছাল ইউক্রেনের ৪০০ ইহুদি। তাদের মধ্যে ৯০ জন শিশু। তারা কিয়েভের একটি ইহুদি এতিমখানায় ছিল।
রবিবার (৬ মার্চ) বিকেলে বিশেষ ফ্লাইটে তারা তেল আবিব পৌঁছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ প্রথম ইহুদি উদ্বাস্তু হিসেবে একটি দল তেল আবিবে পৌঁছাল।
এদিকে ইউক্রেনের উদ্বাস্তু ইহুদিদের স্বাগত জানাতে বিমানবন্দরে যান খোদ ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। এ সময় বেনেত একটি প্লেনে উঠে ইহুদি শিশুকে কোলে করে নামিয়ে আনেন। তিনি বারবার শিশুটিকে চুমু খান।
ইউক্রেন থেকে আসা আনা নামে এক ইহুদি বলেন, ইসরাইল আমার সেকেন্ড হোম। হয়তো এখন থেকে এটিই আমার স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে। আমি খুবই আবেগপ্রবণ। আমি এখন পুরোপুরি নিরাপদ বোধ করছি। এখন আমি শান্তিতে একটু ঘুমাতে চাই। আমি জানি এখানে আমি নিরাপদে থাকবো।











