spot_img
spot_img

ইউক্রেনে ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত, আহত ৭৫৯ : জাতিসংঘ

রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত ৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ৭৫৯।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর মাঝে রোববার (৬ মার্চ) পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাশিয়া ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর মানবিক করিডোর চালু করা হয় শহর দুটিতে। তা সত্ত্বেও ইউক্রেনে হামলা অব্যাহত রাখে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন।

যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর সহযোগিতা চাইছেন বারবার। তবে যুক্তরাষ্ট্রসহ সমমনা রাষ্ট্রগুলো রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও তা পাত্তাই দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ