spot_img
spot_img

‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আবেদন করেছে ২০ হাজার বিদেশি নাগরিক’

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় ২০ হাজার বিদেশি নাগরিক আবেদন করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

রবিবার (৬ মার্চ) দেশটির স্থানীয় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ঠিক কোন কোন দেশ থেকে আবেদনগুলি এসেছে তা নির্দিষ্ট করে বলবেন না। তবে ৫২টি দেশের স্বেচ্ছাসেবকরা এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ