স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (৭ মার্চ) ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও দেশে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তার বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় তিনি ঐতিহাসিক ৭ মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।










