গত ২৪ ঘন্টায় সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে।
আজ সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে ৪৩৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।










