তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আলাদাভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো ক্লিলেবারের সাথে চলমান যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন।
রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সঙ্কট শেষ করার বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে কথা বলেছেন।
এসময় তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাম্প্রতিক ফোনালাপ নিয়েও আলোচনা করেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো ক্লিলেবারের সাথে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধ-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।
সূত্র : ইয়ানি সাফাক









