spot_img
spot_img

ফিলিস্তিন ও ইউক্রেন ইস্যুতে ”ডবল স্ট্যান্ডার্ড” নীতির কঠোর সমালোচনায় আইরিশ এমপি

আয়ারল্যান্ডের সংসদ সদস্য রিচার্ড বয়েড ব্যারেট বলেছেন, ইউক্রেনের ওপর অন্যায় কর্মকাণ্ডের জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও একই ধরণের অন্যায় ফিলিস্তিনের ওপর হচ্ছে, কিন্তু ইসরাইলের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। এ ”দ্বৈত নীতির” জন্য তিনি আইরিশ পার্লামেন্টের কঠোর সমালোচনা করেন।

রিচার্ড বয়েড ব্যারেট বামপন্থী পিপল বিফোর প্রফিট পার্টির সংসদ সদস্য।

তিনি পার্লামেন্টে বলেন, ভ্লাদিমির পুতিনের মানবতা বিরোধী অপরাধগুলোর আপনি কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছেন। কিন্তু  ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আচরণের বর্ণনা করার ক্ষেত্রে আপনি একই কঠোর ভাষা ব্যবহার করেন না।

তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি তুলে ধরেন। এর মধ্যে গাজায় হামলা ও ফিলিস্তিনিদের ভূমি দখলসহ বেশ কয়েকটি বিষয় ছিলো।

আইরিশ পার্লামেন্টের উদ্দেশ্যে তিনি বলে, ইসরাইলে অন্যায়ের বিরুদ্ধে আপনি বর্ণবাদ শব্দটিও ব্যবহার করতে চান না, নিষেধাজ্ঞা তো দূরের কথা।

তিনি আরো বলেন, পুতিন এবং তার বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য মাত্র পাঁচ দিন লেগেছে। ফিলিস্তিনিদের উপর ৭০ বছর নিপীড়ন হয়ে আসলেও আপনি কোন শব্দটি ব্যবহার করেছেন?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ