spot_img
spot_img

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : এক লাখ ইউক্রেনীয় ইহুদীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইসরাইলের

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত এক লাখ ইউক্রেনীয় ইহুদীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

অবৈধ রাষ্ট্রটির স্বরাষ্ট্রমন্ত্রী আয়লেত শাকেদ বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পলাতক এক লাখ ইহুদিকে তাৎক্ষণিকভাবে নাগরিকত্ব দিতে প্রস্তুত ইসরাইল। রোববার ইসরাইলের স্থানীয় গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়লেত শাকেদ ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড দেশটিতে দীর্ঘ মেয়াদী বসবাস ও কাজের অনুমোদন দিয়ে একটি আইন করতে যাচ্ছে। এ আইনের আওতায় ইউক্রেনীয় (ইহুদী) নাগরিকদের ইসরাইলে বসবাসের অনুমতি দেয়া হবে।

শুক্রবার ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়লেত শাকেদ বলেন, ইউক্রেনে রাশিয়ান আক্রমণ শুরু হলে এক হাজার ৫৫৫ ইউক্রেনীয় নাগরিক ইসরাইলে আশ্রয় নেয়। এদের মধ্যে ১৫০ জন (ইহুদী) ইসরাইলের ‘ফিরে আসার ভিত্তিতে নাগরিকত্ব’ আইন অনুসারে নাগরিকত্ব পাবেন।

ইসরাইলের ‘ফিরে আসার ভিত্তিতে নাগরিকত্ব’ আইন অনুসারে, যেকোনো ইহুদী ইসরাইলে গেলে তারা দেশটির নাগরিকত্ব পাবেন। ওই ইহুদী ব্যক্তি বিশ্বে যেকোনো দেশ থেকে আসুক তিনি ইসরাইলের নাগরিকত্ব পাবেন।

এ বিষয়ে ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়লেত শাকেদ বলেন, ইউক্রেনে রাশিয়ান আক্রমণ শুরু হওয়ার পর যে সকল ইউক্রেনীয় ইসরাইলে আসবে তাদের মধ্যে এক লাখকে দেশটির নাগরিকত্ব দেয়া হবে। তবে এসব ইউক্রেনীয় নাগরিকদের মধ্যে যারা ইহুদি তাদের ওপর বিশেষ নজর থাকবে এবং তাদের দ্রুত নাগরিকত্ব দেয়া হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ