spot_img

আরমানকে অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর করুন: রিজভী

দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহসভাপতি আরমান হোসেনকে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে এ দাবি জানান তিনি।

রিজভী বলেন, যুবদল নেতা আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত ৬ মার্চ কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কিন্তু মুক্তির পরপরই জেল গেট থেকেই সাদাপোশাকের কয়েকজন নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

বিএনপির এ নেতা বলেন, এখন পর্যন্ত আরমানের পরিবার তার কোনো খোঁজ পাচ্ছে না। তাকে কোনো থানায় হস্তান্তর করা হয়নি বা তাকে আদালতেও হাজির করা হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আরমান হোসেন আইন-শৃঙ্খলাবাহিনীর হাতেই রয়েছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ