spot_img
spot_img

প্রযুক্তি নির্ভর শিল্পায়ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন করতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এর সুফল আমরা ভোগ করছি।

সোমবার (৭ মার্চ) ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষ্যে রাজধানীতে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। মানুষ কী চায় তা তিনি বুঝতেন। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য বাঙালি জাতির করণীয় সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ