spot_img
spot_img

ইরানের হামলায় আমিরাত ও কুয়েতে রাডার-জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস

ইরানের ইসলামিক রেভল্যুশনারি কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় বড় পরিসরে সম্মিলিত অভিযান চালানো হয়েছে।

বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানায়, এসব হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটি।

আইআরজিসি জানায়, এই হামলায় একটি উন্নত সতর্কতা রাডার সিস্টেম, এমকিউ-৯ ড্রোন রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত ‘হ্যাঙ্গার’ এবং মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করা হয়েছে।

সেই সঙ্গে আইআরজিসি কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে।

এক বিবৃতিতে জানানো হয়, হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমান বাহিনীর ব্যবহার করা দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ