শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

সরকার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে ফেলেছে: রিজভী

আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক র্যালি শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালেও সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা সাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img