এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারও সেই রাতটি হতে পারে বলে জানান তিনি।
সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, মঙ্গলবার রাতের মধ্যে ইরানকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নইলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি বা সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালানো হবে।
সতর্ক করে ট্রাম্প বলেন, ‘পুরো দেশ এক রাতেই শেষ করে দেওয়া সম্ভব, আর সেই রাত আগামীকালও হতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মঙ্গলবার রাত ৮টাই চূড়ান্ত সময়সীমা। এর কোনো পরিবর্তন হবে না।’











