spot_img
spot_img

ইরানের শাসকরা সব বিদ্যুৎকেন্দ্রে তরুণদের মানববন্ধনের আহ্বান জানালেন

দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি বিদ্যুৎকেন্দ্রের সামনে শত শত মানুষকে ‘মানবশৃঙ্খল’ গড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওটির ধারাভাষ্যে বলা হয়, সরকারি আহ্বানে সাড়া দিয়ে কাজেরুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সামনে সাধারণ মানুষ জড়ো হয়ে মানবঢাল হিসেবে অবস্থান নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য হামলা ঠেকাতে বা প্রতিরোধমূলক প্রতীকী অবস্থান হিসেবে তারা সেখানে জড়ো হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরপরই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সামনে সাধারণ মানুষের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এটি একদিকে জনগণের প্রতিরোধের প্রতীক হতে পারে। অন্যদিকে, এ ধরনের হামলার মুখে মানবঢাল হিসেবে বেসামরিক মানুষের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে বিতর্কিত।

সূত্র: সিবিসি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ