spot_img
spot_img

ইউক্রেনকে আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছেন।

এছাড়া রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা-ভাবনা করছে জি-৭ ভুক্ত দেশগুলো। এ বিষয়ে রোববার (৮ মে) বৈঠক করবেন তারা।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানার ভেতরে থাকা ইউক্রেনের যোদ্ধারা রুশ সৈন্যদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাওয়ার খবর দেয় আজভ রেজিমেন্টের কমান্ডার।

টেলিগ্রামে এক ভিডিও পোস্টে কমান্ডার ডেনিস প্রকোপেঙ্কো তার সৈন্যদের প্রশংসা করে বলেন, তারা রাশিয়ানদের বিরুদ্ধে অতিমানবীয় তৎপরতা দেখিয়েছে।

এর আগে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের প্রবেশ ঠেকাতে একাধিক রেলস্টেশনসহ অন্যান্য সরবরাহ লাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো ‘অস্ত্র দিয়ে ইউক্রেন ভর্তি’ করছে বলেও অভিযোগ করেছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ