spot_img
spot_img

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ; ভাই-বোনসহ নিহত ৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ সাত জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১২ জন। উপজেলার বনপাড়া এলাকায় আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে একজন নাটোর সদর উপজেলার কাউছার আলী (১৬) এবং অপরজন তার বোন সাদিয়া (১২)।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীতগামী সিয়াম পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুটি বাসের অন্তত ছয় জন নিহত হয়। এ দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত নয় জনকে স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে বনপাড়ার একটি ক্লিনিকে মারা যান আরও এক নারী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ