spot_img
spot_img

কুমিল্লার মানুষ “কুমিল্লা” নামেই বিভাগ চায় : আ ক ম বাহার

কুমিল্লার মানুষ “কুমিল্লা” নামেই বিভাগ চায় এবং কুমিল্লা নামেই তা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

শনিবার (৬ মে) কুয়ালালামপুরে মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতি মালয়েশিয়ার সভাপতি সিআইপি ওহিদুর রহমান অহিদ। নুর মোহাম্মদ ভুইয়া ও এম এম মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আব্দুল্লাহ মাহমুদ সাঈদ, মোখলেসুর রহমান, সোহরাওয়ার্দি হোসেন সারোয়ার, আনিসুর রহমান, দাতু আলমগীর হোসেন, দাতু আবুল কালাম, দাতু আক্তার হোসেন, দাতু আব্দুল রউফ লিটনসহ অনেকে।

ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার এই অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এসময় পাসপোর্ট ও অন্যান্য সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি বাহাউদ্দিন বাহার এমপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ