ইরান ইস্যু সমাধানের পর আমেরিকা এখন গাজ্জা পরিস্থিতির দিকে পূর্ণ মনোযোগ দেবে বলে আশা করা হচ্ছে।
আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের একজন উচ্চপদস্থ কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা গাজ্জা নিয়ে আমেরিকার কাজকে আড়াল করে রেখেছিল।
তবে আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ওয়াশিংটন পুনরায় গাজ্জা আলোচনার জন্য চাপ দেবে।
তিনি আরো বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইল যাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে মধ্যস্থতাকারীদের যে দাবি রয়েছে, আমেরিকা মূলত তার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেবে।
সূত্র: আল জাজিরা











