ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা খলিল আল-হাইয়ার চতুর্থ ছেলে আজমকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (৭ মে) হামাস এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামাসের আরেক প্রভাবশালী নেতা বাসিম নাঈম জানিয়েছেন, গাজ্জা সিটিতে ইসরাইলি বিমান হামলায় আজম নিহত হয়েছেন।
খলিল আল-হায়া নিজে গাজ্জায় থাকেন না। তবে তার পরিবারের সদস্যরা সেখানেই রয়েছেন। তার মোট সাত সন্তান রয়েছে। খলিল আল-হায়াকেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে ইসরাইল। তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।
সূত্র: আল জাজিরা











