spot_img
spot_img

রাশিয়া আর কখনও আমেরিকার শাসন মেনে নেবে না: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আর কখনওই আমেরিকার শাসন মেনে নেবে না। বর্তমানে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।

গত সোমবার (৫ জুন) তাজিকিস্তান সফরে গিয়ে ল্যাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃঙ্খলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।

ল্যাভরভ বলেন, গত কয় বছর ধরে আমরা আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ফিরেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াশিংটন যে নিজেদের শাসনব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে, রাশিয়া তা কখনও মানবে না। রাশিয়ার পদক্ষেপ ধীর গতির, তবে নিশ্চিত।

তিনি বলেন, আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। আমেরিকার পররাষ্ট্রনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয়।

তিনি আরও বলেন, তারা সন্ত্রাসবাদবিরোধী লড়াই এবং নিরাপত্তা দেওয়ার কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে সিদ্ধহস্ত।

সূত্র: তাস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ