spot_img
spot_img

গাজ্জার একটি স্কুলে হামলা চালিয়ে ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইতরাইল

ফিলিস্তিনের গাজ্জার একটি স্কুলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি। এছাড়া ওই হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজ্জার স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (৬ জুলাই) মধ্য গাজ্জার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে এসব মানুষকে হত্যা করে বর্বর ইসরাইলী সেনারা।

হামাসের সূত্রে জানা গেছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেলেন। আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর বর্বর আক্রমণ চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যেই স্কুলে ইসরাইল হামলা চালিয়েছে সেখানে আগুনের কুণ্ডলির সাথে ব্যাপক ধোঁয়া উড়ছে এবং শিশুরা চিৎকার করছে। ওই হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যর জন্য এদিক-সেদিক ছোটাছুটি করতেও দেখা যায়।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ