ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের শীর্ষ মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী আভি হার ইভানকে হত্যার অভিযোগে হাসান ঈদ নামে এক ফিলিস্তিনিকে আটক করেছে তেলআবিব।
ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, বিজ্ঞানী যে হোটেলে ছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য তাকে আটক করা হয়েছে। ইসরাইলি অ্যাটর্নি জেনারেলের নির্দেশে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, কয়েকে মাস আগে গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের সময় ফিলিস্তিনিরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিনিদের ঐ অভিযান সোর্ড অব কুদস অভিযান নামে পরিচিত। ঐ অভিযানের সময় ইসরাইলের আক্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আভি হার ইভান তখন ঐ হোটেলে ছিলেন।
ইসরাইলি গণমাধ্যমে এর আগে বলা হয়েছে, আগুন ও ধোয়ার কারণে তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, আভি হার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।












