বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আন্দোলন শুরু হলে প্রশাসন ঘুরে দাড়াবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সবারই একটা শেষ আছে। প্রশাসনের যারা দালালি করে তাদের একটা শেষ আছে। যারা দালালি করে তারা কখনও মর্যাদা পায় না। বর্তমানে প্রশাসনের অনেকেই ক্লান্ত- যে দেশে কি হচ্ছে। এখন একটা আন্দোলন দরকার তাহলেই দেখবেন প্রশাসন ঘুরে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমরা সবাই একমত পোষণ করেছি মাঠের আন্দোলনের। এখন শুধুমাত্র একটি ডাকের অপেক্ষা। অর্থাৎ গণতন্ত্রের মুক্তিতে মাঠের আন্দোলনে জন্য যে কাউকে একটা ডাক দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, গত তিন সাড়ে তিন বছর থেকেই আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছি। এখন থেকে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করবো না। এখন থেকে শেখ হাসিনার পতনের আন্দোলন করবো। কারণ খালেদা জিয়ার মুক্তির পূর্ব শর্ত হলো শেখ হাসিনার পতন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ